সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পদ্মা সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক:

পদ্মা সেতুতে কার্পেটিং বা পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে ৪০ নম্বর পিলার থেকে ঢালাই শুরু হয়। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জানান, প্রায় ৩০০ মিটার পিচ ঢালাই করা হবে। নিয়মিতভাবে ঢালাই করলে সম্পন্ন হতে প্রায় চার মাস লাগবে। বর্তমানে আড়াই ইঞ্চি পুরু ঢালাই করা হচ্ছে। পরে এর ওপর আরও দেড় ইঞ্চি ঢালাই করা হবে। তিনি আরও জানান, পিচ ঢালাই কাজের পাশাপাশি সামনের মাসে সড়কবাতির কাজও শুরু হবে। এর আগে গত ১৩ জুলাই পিচ ঢালাইয়ের কাজ টেস্টিং করা হয়। তখন সেতুর জাজিরা প্রান্তে ৪১ নম্বর স্প্যানে রোডওয়েতে পিচ ঢালাইয়ের কাজ হয়। গত মাসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, চলতি বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মূল পদ্মা সেতুর কার্পেটিংয়ের কাজ শুরু হবে। আর পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে ২০২২ সালের জুন মাসের মধ্যে।