সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এশিয়ার সবচেয়ে দামি অ্যাপার্টমেন্ট বিক্রি হলো ৮ কোটি ২২ লাখ ডলারে

অনলাইন ডেস্ক :

এশিয়ার সবচেয়ে দামি অ্যাপার্টমেন্টটি বিক্রি হয়েছে আট কোটি ২২ লাখ মার্কিন ডলারে। হংকংয়ের মাউন্ট নিকলসনে ওয়ারফ হোল্ডিংস ও নান ফাং ডেভেলপমেন্ট লিমিটেড এই অ্যাপার্টমেন্টটি বিক্রি করেছে। প্রতিষ্ঠান দুটির হিসেবে অ্যাপার্টমেন্টটির প্রতি বর্গফুটের দাম পড়েছে ১৭ হাজার ৯৭৩ ডলার। চার হাজার ৫৪৪ বর্গফুটের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটির সঙ্গে পাওয়া যাবে তিনটি গাড়ি রাখার জায়গা। অজ্ঞাতনামা ওই ক্রেতা মাউন্ট নিকলসনে আরেকটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। এর দাম পড়েছে প্রায় ছয় কোটি ৪২ লাখ মার্কিন ডলার। এর আগে গত ফেব্রুয়ারিতে সিকে অ্যাসেট হোল্ডিংস লিমিটেড বোরেটরোড প্রকল্প এলাকায় প্রতি বর্গফুট ১৭ হাজার ৪৫৯ মার্কিন ডলারে একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করেছিল। এবার সেই দামকে ছাড়িয়ে গেলো মাউন্ট নিকলসনের অ্যাপার্টমেন্টটি। এশিয়ার বাণিজ্য নগরী হিসেবে পরিচিত হংকংয়ে জমির স্বল্পতা থাকায় এখানে আবাসন খরচ বেশি। নগরীর ধনীদের জন্য তৈরি করা হয়েছে মাউন্ট নিকলসনের অতিবিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলো।