সাম্প্রতিক
Skip to content

সারাদেশে শুষ্ক আবহাওয়া, কমতে পারে রাতের তাপমাত্রা

ছবি: সংগৃহীত

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানতা শুষ্ক থাকতে পারে।

রোববার (১৮ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আজ ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর-উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কি.মি.।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩০ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিট।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এনএনবাংলা/এফএস