সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২০

ছবি কোলাজ: নিউ নেশন বাংলা

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেছিল কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় আশপাশের এলাকা থেকে বিভিন্ন বয়সী ২০ জনকে আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে একদল নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় ওই এলাকায় পুলিশের একটি টহল দল অবস্থান করছিল। মিছিলের চেষ্টা দেখে পুলিশ দ্রুত তাদের ধাওয়া দেয়।

এ সময় সেখানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারাও ধাওয়া দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পরে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং আশপাশের বিভিন্ন অলিগলিতে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান।

তিনি বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। সেখানে পুলিশের একটি দল অবস্থান করছিল। পুলিশ তাদের ধাওয়া করে আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এনএনবাংলা/