ঢাকার চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ছবি: সংগৃহীত
রাজধানীর চকবাজারের ছোট কাটারা এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের আকার ছোট বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে ছোট কাটারার শামসুল হক টাওয়ারের বিপরীতে ছয়তলা ভবনের চতুর্থ তলায় থাকা প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল ৫টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে পাঁচটি ইউনিট কাজ করছে। পরিস্থিতি বিবেচনায় নতুন করে আর কোনো ইউনিটের প্রয়োজন হয়নি। আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এনএনবাংলা/


