ঢাকায় শুরু হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল এক্সপো ২০২৬
রাজধানী ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও মেডিকেল সরঞ্জাম শিল্পকে কেন্দ্র করে আয়োজিত আন্তর্জাতিক প্রদর্শনী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল এক্সপো–বিআইএমইএক্স ২০২৬’। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের উদ্যোগে ২৬ নভেম্বর ২০২৬, ঢাকার কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হয় প্রদর্শনীর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান।
স্বাস্থ্যসেবা খাতের আধুনিক প্রযুক্তি, চিকিৎসা সরঞ্জাম ও উদ্ভাবনী সমাধান তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনীতে চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তি, ডায়াগনস্টিক এবং ল্যাবরেটরি প্রযুক্তি, ফিজিওথেরাপি, মেডিকেল ডিসপোজেবলসসহ চিকিৎসা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে। এতে অংশগ্রহণ করছেন দেশি-বিদেশি স্বনামধন্য প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ এবং স্বাস্থ্যসেবা খাতের ব্যবসায়িক প্রতিনিধিরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশেষ অতিথিরা। তাঁদের মধ্যে ছিলেন জনাব মাহফুজ হাসান, সভাপতি, বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন (বিএমইআইএসএ); জনাব ব্রিগেডিয়ার জেনারেল এম মফিজুর রহমান, পিএসসি, পি ইঞ্জ, সিএমসি, এমএস (আরই), উপদেষ্টা এসকিউএলএল, লিড কনসালট্যান্ট ও সিইও, আর অ্যান্ড জি কনসাল্টিং; জনাব শরীফ উদ্দিন আহমেদ, সভাপতি, বাংলাদেশ মেডিকেল ইন্সট্রুমেন্টস অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলারস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন; জনাব আহমেদ কবির, কোষাধ্যক্ষ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই); জনাব জামিলুর রহমান, মহাসচিব, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই); এবং জনাব মোঃ ফয়েজুল আলম, ব্যবস্থাপনা পরিচালক, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।
বিআইএমইএক্স ২০২৬-এ দর্শনার্থীরা আধুনিক চিকিৎসা সরঞ্জাম, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক প্রযুক্তি, ফিজিওথেরাপি সেবা ও সমাধান এবং মেডিকেল ডিসপোজেবলস সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি প্রদর্শনীতে আন্তর্জাতিক B2B ও B2G বৈঠক, সেমিনার এবং প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে, যেখানে বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা শিল্পের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করছেন।
তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী ২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এনএনবাংলা/


