সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

জাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস ২৬ শতাংশ

ফাইল ছবি

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) ফল প্রকাশিত হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে https://juniv-admission.org/ এ ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘বি’ ইউনিটের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৩ হাজার ৭৯১ জন ভর্তিচ্ছু। যা এই ইউনিটের মোট ভর্তিচ্ছুর ৬২.০৭ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ছয় হাজার ২২৬ জন। সে হিসেবে পাসের হার ২৬ শতাংশ। ‘বি’ ইউনিটে ৩২৬টি আসনের বিপরীতে ১০ গুণ ভর্তিচ্ছুর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ছাত্র ও ছাত্রীদের আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ছাত্রদের মেধাতালিকায় প্রথম হওয়া ভর্তিচ্ছুর প্রাপ্ত নম্বর ৭৭.৩৬ এবং ছাত্রীদের মেধাতালিকায় প্রথম হওয়া ভর্তিচ্ছুর নম্বর ৭৫.০২। এর আগে, গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল সোমবার ‘এফ’ এবং ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। এরইমধ্যে ‘ডি’, ‘জি’ এবং ‘এইচ’ ইউনিটের পরীক্ষা শেষে ফল প্রকাশ করা হয়েছে।