সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

মহামারি শুরুর পর প্রথম মৃত্যুহীন বাংলাদেশ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পর এই প্রথম মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ। ২০২০ সালের ৩ এপ্রিলের পর শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৭ হাজার ৯৪৬ জনে। এই সময় শনাক্ত হয়েছে ১৭৮ জন। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনে পৌঁছেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৭ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ১৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৭০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৯০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ।