সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দোহায় আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল

অনলাইন ডেস্ক :

কাতারের রাজধানী দোহায় আল বিদা পার্কে চলছে আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি দেখা গেলেও নেই কোনো বাংলাদেশিদের মালিকানাধীন স্টল। এরকম আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশি স্টল না থাকায় হতাশ ফুড ফেস্টিভ্যালে ঘুরতে আসা প্রবাসীরা। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে নানান রকম ইভেন্ট আয়োজনে ব্যস্ত মধ্যপ্রাচ্যের দেশ কাতার। তারই ধারাবাহিকতায় দেশটির রাজধানী দোহা আল বিদা পার্কে চলছে আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল। বিদেশি পর্যটকদের আনাগোনা মুখরিত রাতের এ খাবার উৎসব। ফেস্টিভ্যালে প্রবাসীদের উপস্থিতি লক্ষ করা গেলেও নেই কোনো বাংলাদেশি মালিকানাধীন স্টল বা দোকান। এইরকম আন্তর্জাতিক ইভেন্টে প্রবাসী ব্যবসায়ীদের অংশগ্রহণ করা উচিত বলে মনে করেন ঘুরতে আসা প্রবাসীরা। এক প্রবাসী বাংলাদেশি বলেন, বেশ জমজমকের সঙ্গে আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল উদযাপিত হচ্ছে। ২০২২ সালে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের আমেজও দেখা যাচ্ছে। ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ ফুড ফেস্টিভ্যাল চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল থেকে মধ্যে রাত পর্যন্ত চলে ভোজনরসিকদের এ আয়োজন।