সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

২০২০ সালে বাংলাদেশে জঙ্গি তৎপরতা কমেছে: মার্কিন প্রতিবেদন

বাংলাদেশে ২০২০ সালে জঙ্গি তৎপরতা হ্রাস পেয়েছে এবং জঙ্গিবাদ নিয়ে অনুসন্ধান কার্যক্রম ও গ্রেপ্তার বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম-২০২০’ অনুসারে, ২০২০ সালে তিনটি জঙ্গি ঘটনা ঘটেছে। তবে এতে কেউ মারা যাননি। প্রতিবেদনটি গত বছরের ২৪ জুন প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি অব্যাহত রেখেছে।
জানুয়ারি মাসে সরকারের নতুন জাতীয় জঙ্গি দমন ইউনিট কাজ শুরু করে। পরবর্তীতে এটি প্রধান জঙ্গি দমন সংস্থা হিসাবে ভূমিকা গ্রহণ করে।
মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তার সীমান্ত ও প্রবেশপথের ওপর নিয়ন্ত্রণ জোরদার করতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে।
পরিচিত বা সন্দেহভাজন জঙ্গীদের জাতীয় পর্যায়ের ‘এলার্ট লিস্ট’ তৈরি করতে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা তৈরিতে কাজ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ।

—ইউএনবি