Skip to content

LIVE 56'
Belgium
0-1
Egypt
Source: ESPN

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সূত্র: ইউএনবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন জাহাঙ্গীর মিয়া (৩৫),মাহফুজ মিয়া (৩২),ও আমজাদ (৩০)। এরা সবাই ইট ভাটার শ্রমিক। নিহতদের বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান,ফজরের আজানের পর শাহবাজপুর বাসষ্ট্যান্ড থেকে ইটভাটায় কাজ করার জন্য সিএনজি দিয়ে যাবার সময় বৈশামুড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

—ইউএনবি