সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শৈত্যপ্রবাহের সম্ভাবননা নেই, উত্তরাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিস্তৃত অঞ্চলজুড়ে শীত থাকলেও আপাতত শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে আগামী দু-একদিনের মধ্যে উত্তরাঞ্চলে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। রোববার (২৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ। আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বলেন, এই মাসে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম। তবে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি থাকবে। ঠান্ডা অনুভূত হবে শীতের তীব্রতাও থাকবে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে গিয়ে যে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে সেই সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই কম। তিনি বলেন, ভোর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়বে। দিন ও রাতের তাপমাত্রা কম আছে বলে শীতের অনুভূতি আছে। সকালে কুয়াশার কারণে ভূ-পৃষ্ঠ উত্তপ্ত করতে পারছে না সূর্য, এতে রাজশাহী পাবনা, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট ও শীমঙ্গলে, কুষ্টিয়া, পাবনা অঞ্চলে ঠান্ডা অনুভূত হচ্ছে। ঢাকায় ঠান্ডা একটু কম। আবুল কালাম মল্লিক বলেন, ২৮ ও ২৯ ডিসেম্বরের দিকে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর শীতের অনুভূতি একটু বাড়বে।