সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চুয়াডাঙ্গায় কেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে ছুরিকাঘাত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বিশ্বাসের দুই কর্মীকে ছুরিকাঘাতে জখম করার অভিযোগ উঠেছে। আহতরা হলেন, আলুকদিয়া ইউনিয়নের জোড়াঘাটা গ্রামের হুসুকপাড়ার আবদুস সাত্তারের দুই ছেলে রাজু আহমেদ ওরফে রাজিব (২৮) ও রাসেল (২৩)। রোববার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আলুকদিয়া ইউনিয়নের জোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা বলেন, বেলা ১১টার দিকে জোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থীর ভোট দিতে যাই। এ সময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের কর্মীরা আমাদের কুপিয়ে জখম করে।
আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বিশ্বাস বলেন, আমার দুই কর্মীকে কুপিয়েছে বলে শুনেছি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, তাদের দুজনের শরীরের বিভিন্নস্থানে জখমের চিহৃ রয়েছে। ধারালো কোসো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তবে তারা এখন শঙ্কামুক্ত। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, জোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থী ইসলাম উদ্দিন বিশ্বাস ও নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুইভাই আহত হয়েছে বলে শুনেছি। বিশৃঙ্খল এড়াতে পুলিশ তৎপর রয়েছে।