সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

ইউপি নির্বাচন: গাইবান্ধায় বিজয়ী প্রার্থীর হামলায় পরাজিত মেম্বার প্রার্থীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নে মঙ্গলবার বিজয়ী প্রার্থীর হামলায় পরাজিত মেম্বার প্রার্থী নিহত হয়েছেন।

নিহতের স্বজনরা জানায়, বিকালে হরিরামপুর ইউনিয়নের বিজয়ী মেম্বার প্রার্থী ফিরোজ কবীর মিছিল নিয়ে যাচ্ছিলেন। চৌরাস্তা নামক এলাকায় মিছিলকারীরা পরাজিত মেম্বার প্রার্থী সাহারুলের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই সাহারুল গুরুতর আহত হয়। তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। নিহতের উপর হামলা হয়েছে ঠিক, কিন্তু কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।

–ইউএনবি