সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ছিন্নমূল শিশুদের পুনর্বাসন: কক্সবাজার থেকে সাইকেলে বিশ্বনাথে ২৪ ব্রিটেন প্রবাসী

বাংলাদেশে সফররত ব্রিটেনের জনপ্রিয় মুসলিম চ্যারিটি সংস্থার ২৪ সদস্য বিশিষ্ট ‘টিম এমসি’র সাইক্লিং দল সিলেটে এসেছেন। বাংলাদেশের ছিন্নমূল শিশুদের স্থায়ী পুনর্বাসনের জন্য তহবিল (ফান্ড) সংগহের লক্ষ্যে ‘ট্যুর ডি বাংলাদেশ’ নামে টিম এমসি’র সদস্যরা বাংলাদেশে আসেন এবং তারা কক্সবাজার থেকে বাইসাইকেল চালিয়ে রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, গাজীপুর ও শ্রীমঙ্গল হয়ে রবিবার দুপুরে বিশ্বনাথে পৌঁছেন।

টিম এমসি’র গ্রুপ লিডার, লন্ডন থেকে বাইসাইকেল চালিয়ে মক্কায় হজ্ব পালন করে চমক সৃষ্টিকারী বিশ্বনাথের কৃতি সন্তান রাশিদ আলীর নেতৃত্বে ‘টিম এমসি’র সাইক্লিং দলের সদস্যরা বাংলাদেশে আসেন।

বিশ্বনাথে পৌঁছলে তাদেরকে দি ওয়ান পাউন্ড হসপিটালের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এসময় দি ওয়ান পাউন্ড হসপিটালের জায়গা পরিদর্শন করেন সাইক্লিং টিমের সদস্যরা।

এসময় বিশ্বনাথের দি ওয়ান পাউন্ড হসপিটালের সিইও ডা. শানুর আলী মামুন, বিশিষ্ট মুরব্বী হালিম শিকদার, হসপিটালের চিপ কো-অডিনেটর কবি নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু প্রমুখ তাদেরকে স্বাগত জানান।

—ইউএনবি