সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কোভিড-১৯: বিশ্বে মৃত্যু ৫৮ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে করোনায় মৃত্যু ৫৮ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১ কোটি ১৫ লাখ ৯২ হাজার ৯৭৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫৮ লাখ ১৫ হাজার ২১৯ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৭৭ লাখ ৩৫ হাজার ৬৮ জন এবং মৃত্যুবরণ করেছে নয় লাখ ১৯ হাজার ৬৪০ জন।

ইউরোপের দেশ রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৯ লাখ ২৩ হাজার ৯৫১ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ৩৩ হাজার ৪২১ জন।

এদিকে বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ২৬ লাখ ৩১ হাজার ৪২১ জন এবং মারা গেছে পাঁচ লাখ আট হাজার ৬৬৫ জন।