সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিশ্বনাথে বিরল প্রজাতির ‘গন্ধগোকুল’ উদ্ধার

সিলেটের বিশ্বনাথে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। রবিবার(১৩ ফেব্রয়ারি) টুকেরকান্দি গ্রামের জঙ্গল থেকে এটি উদ্ধার করা হয়।

উদ্ধারের পর উপজেলা প্রাণীসম্পদ অফিসে যোগাযোগ করা হলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে ছুটে আসেন।

টুকেরকান্দি গ্রামের তোয়াব আলী বলেন, আমাদের বাড়ির পাশের জঙ্গল থেকে বন্যপ্রাণী গন্ধগোকুলকে আটক করেছি।

তিনি বলেন, প্রাণীসম্পদ অফিসে যোগাযোগ করলে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে গন্ধগোকুলটি নিয়ে যায়।

কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল আলম ইমন বলেন, ‘আমরা প্রাণীটিকে চিকিৎসা দিয়ে বন বিভাগে হস্তান্তর করব।’

—ইউএনবি