সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বেপজা অর্থনৈতিক অঞ্চল: ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ৪ কোম্পানি

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের (বিএসএমএসএন) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য চারটি কোম্পানি ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

শনিবার রাজধানীতে কোম্পানিগুলোর সাথে জমি ইজারা চুক্তি স্বাক্ষর করে বেপজা। এর মধ্যে তিনটি বিদেশি এবং একটি দেশীয় কোম্পানি।

কোম্পানিগুলো গার্মেন্টস, গার্মেন্টস অ্যাকসেসরিজ, ক্যাম্পিং আইটেম, জুতার অ্যাকসেসরিজ এবং প্যাকেজিং টুলস তৈরি করবে। এর মাধ্যমে ২৩ হাজার ৪৫৩ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

চারটি কোম্পানি হলো-শ্রীলঙ্কান কোম্পানি ইউনিভোগ গার্মেন্টস, মার্কিন কোম্পানি ক্যাম্পেক্স (বিডি) লিমিটেড, চীনা কোম্পানি ফেংকুন কম্পোজিট ম্যাটেরিয়াল কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশি কোম্পানি টেক্সট্রিম লেবেলস (বিডি) লিমিটেড।

—ইউএনবি