সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শূকরের হৃৎপিণ্ড নেয়া সেই মার্কিন নাগরিক মারা গেছেন

অনলাইন ডেস্ক :

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে মানবদেহে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করার দুমাস পর মার্কিন নাগরিক ডেভিট বেনেট মারা গেছেন। গত ৭ মার্চ তার মৃত্যু হয়েছে বলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড মেডিকেল সিস্টেম হাসপাতাল জানিয়ছে।

মেরিল্যান্ডের ড. বার্টলি গ্রিফিথ ও তার দল যুগান্তকারী এই অস্ত্রোপচারটি করেছিলেন।

বেনেটের মৃত্যুর পর এক বিবৃতিতে ড. বার্টলি বলেছেন, ‘আমরা বেনেটের মৃত্যুতে শোকাহত। তিনি একজন সাহসী এবং মহৎ রোগী হিসেবে প্রমাণিত হয়েছিলেন যিনি শেষ পর্যন্ত লড়াই করেছেন।’

অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন বিশেষজ্ঞরা মেরিল্যান্ডি চিকিৎসক দলের এই যুগান্তকারী অস্ত্রোপচারের প্রশংসা করেছেন।

এনওয়াইইউ ল্যাঙ্গোন মেডিকেল সেন্টারের ট্রান্সপ্লান্ট সার্জন ডা. রবার্ট মন্টগোমারি বলেন, ‘এটি ছিল অজানা একটি প্রথম পদক্ষেপ। প্রচুর পরিমাণ তথ্য পরবর্তী পদক্ষেপগুলোতে অবদান রাখবে কারণ বিভিন্ন ট্রান্সপ্লান্ট কেন্দ্রের দলগুলো প্রথম ক্লিনিকাল ট্রায়ালের পরিকল্পনা করে৷

তিনি বলেন, ‘এটি অবিশ্বাস্য এক কীর্তি। এর মাধ্যমে বেনেটকে দুই মাস জীবিত রাখা হয়েছিল এবং সে তার পরিবারকে উপভোগ করতে সক্ষম হয়েছিল।’

এর আগে চলতি বছর ৭ জানুয়ারি মেরিল্যান্ড মেডিকেল সিস্টেম হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে বেনেটের দেহে একটি শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল।