সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সুইডেনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেহেদী হাসান

বর্তমানে মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত মেহেদী হাসানকে সুইডেনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রদূত-মনোনীত মেহেদী হাসান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার এবং একজন কূটনীতিক।

তার কূটনৈতিক কর্মজীবনে তিনি হংকংয়ে কনসাল জেনারেল এবং মানামায় কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মস্কো ও নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

মেহেদী হাসান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেছেন।

তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ‘ডিপ্লোমা’ (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।

—ইউএনবি