সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কোনো অগ্রগতি ছাড়াই শেষ হলো ইউক্রেন-রাশিয়া বৈঠক

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ শেষ করার বিষয়ে মস্কো ও কিয়েভের শীর্ষ কূটনীতিকদের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।

বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, তিনি মানবিক করিডোর ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে তুরস্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে একটি বৈঠকে বসেন।

কুলেবা বলেন, রাশিয়ায় ‘আরও সিদ্ধান্ত গ্রহণকারী’ রয়েছে, তাদের পরামর্শ নেয়া দরকার।

তিনি আরও বলেন, তিনি যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক সমস্যাগুলোর সমাধান অব্যাহত রাখতে ল্যাভরভের সঙ্গে একমত হয়েছেন।

তিনি বলেন, মস্কো যুদ্ধবিরতির প্রস্তাব দিতে রাজি নয়। তিনি বলেছেন, ‘তারা ইউক্রেনের আত্মসমর্পণ চায়। এটি হবে না।’

কুলেবা বলেন, রাশিয়ার বোমাবর্ষণ ও আক্রমণের কারণে অবরুদ্ধ শহরগুলোর নাগরিকদের নিরাপদ আশ্রয় সন্ধানের ‘সর্বশেষ’ আশাটুকুকেও তিনি হত্যা করতে চেয়েছেন।

—ইউএনবি