সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

আব্রামোভিচসহ ৭ রুশ নাগরিকের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

প্রিমিয়ার লিগ ফুটবল ক্লাব চেলসির মালিক বিলিয়নিয়ার রোমান আব্রামোভিচসহ সাত ধনী রুশ নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকার বলেছে, আব্রামোভিচের সম্পদ জব্দ করা হয়েছে এবং যুক্তরাজ্যে তার ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। তাকে যুক্তরাজ্যের নাগরিক ও ব্যবসা-প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করতে নিষেধ করা হয়েছে।

গত সপ্তাহে আব্রামোভিচ বলেন, নিষেধাজ্ঞার হুমকির কারণে তিনি চেলসিকে বিক্রি করার চেষ্টা করছেন।

আব্রামোভিচ ছাড়াও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছেন শিল্পপতি ওলেগ ডেরিপাস্কা এবং রোসনেফ্টের প্রধান নির্বাহী ইগর সেচিন।

প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জবাবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

—ইউএনবি