সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

পবিত্র শবে বরাত পালিত

ফাইল ছবি

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার দিবাগত রাতে দেশব্যাপী পালিত হয়েছে সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত।
মুসলিমদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পবিত্র এই রাতে মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণ করেন মহান আল্লাহ। এ রাতে তিনি তার সৃষ্টি জগতের সবার অতীতের কর্মকাণ্ড আমলে নিয়ে আগামী বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন।
ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে মানবজাতির জন্য স্রষ্টার অশেষ কল্যাণ কামনা করে বিশেষ নামাজ, কোরআন পাঠ, জিকির ও অন্যান্য ধর্মীয় ইবাদত করেছেন। মহামারি করোনাভাইরাসের কবল থেকে বিশ্ববাসীকে রক্ষার জন্য মহান স্রষ্টার কাছে বিশেষ দোয়া করেছেন।
করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে মুসলমানরা পবিত্র শবে বরাতের ইবাদত যথাযথ মর্যাদায় আদায় করেছেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি ও রেডিওগুলোতে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হয়। এছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
পবিত্র শবে বরাতকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে বিস্ফোরক দ্রব্য বহন ও পটকা ফাটানোতে নিষেধাজ্ঞা জারি করেছে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত তা বলবৎ থাকবে।

—ইউএনবি