সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শবে বরাতের নামাজে যাওয়ার পথে যুবক গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

গাজীপুরে পবিত্র শবে বরাতের নামাজে যাওয়ার পথে শুক্রবার রাতে দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আহত শিহাব হোসেন (২৩) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে শিহাব পবিত্র শবে বরাতের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হন। মসজিদের কাছাকাছি গেলে আগে থেকে অবস্থান নেয়া আটজন হেলমেট পরা যুবক তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি তার বুকে লাগে। এই সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে যুবকরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিহাদের স্বজনদের দাবি, হামলাকারীদের মধ্যে আল-আমিন, রুবেল, ইমরান, সাদাত ও মোবারক রয়েছে। তবে তাদের মধ্যে কী নিয়ে বিরোধ সেটি জানা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

—ইউএনবি