সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

চট্টগ্রামে লাইটার জাহাজডুবি: নিখোঁজ ৮

চট্টগ্রামের পতেঙ্গায় শনিবার ভোরে বালুবাহী জাহাজের ধাক্কায় একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত আরও আটজন নিখোঁজ রয়েছেন।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, ভোরে বন্দরের বহির্নোঙর এলাকায় বালুবাহী একটি জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ টিটু-১৪ ডুবে যায়। জাহাজটিতে মোট ১৩ জন নাবিক ছিলেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, এই ঘটনায় কোস্টগার্ড সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

—ইউএনবি