সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

সাঈদ খোকনের বক্তব্যের বিষয়ে কথা বলতে ‘নিরুৎসুক’ মেয়র তাপস

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন এবং তার পরিবারের সদস্যদের আটটি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তিনি। তিনি অভিযোগ করেন, ডিএসসিসির বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় দুদক ওই আবেদন করেছে। সাঈদ খোকনের এ বক্তব্যের বিষয়ে বর্তমান মেয়রের বক্তব্য জানতে চান সাংবাদিকরা। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি মেয়রের বরাত দিয়ে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, বিষয়টি মহামান্য আদালত ও দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট। বিচারাধীন কোনো বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস কোনো ধরনের বক্তব্য বা প্রতিউত্তর দিতে নিরুৎসুক। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে সাঈদ খোকন বলেন, নিজের ব্যর্থতা ঢাকতে সীমাহীন বিদ্বেষ ও হয়রানিমূলক আচরণ করছেন তাপস। দুদকের এই কর্মকা- তাপসের প্ররোচনায় সংঘটিত হয়েছে। আমি আইনি মোকাবিলা করব এবং সাথে সাথে ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজনে আরেকবার সংগ্রাম করব। মেয়র তাপসকে উদ্দেশ করে সাঈদ খোকন বলেন, তাপস কতটুকু ভোটে নির্বাচিত হয়েছেন এই শহরের মানুষ জানে। কত পার্সেন্ট ভোট পেয়েছেন তাও মানুষ জানে। যাই হোক ক্ষমতায় আছেন, মানুষের কাজ করেন। ব্যর্থতা ঢাকার জন্য আরেকজনের মাথায় কালিমা লেপন করে দেবেন ঢাকাবাসী এটা মেনে নেবে না। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তার স্ত্রী ফারহানা আলম, বোন শাহানা হানিফ ও মায়ের ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দেন আদালত।