সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যুদ্ধের মধ্যেই ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া

অনলাইন ডেস্ক :

ইউক্রেনে রাশিয়ার হামলার পরই বিশ্বজুড়ে সংকট দেখা দিয়েছে। চরম উত্তেজনা বিরাজ করছে পরাশক্তিগুলোর মধ্যে। এমন পরিস্থিতিতে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ দাবি করেছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে জানায়, উত্তর কোরিয়া পূর্বদিকে সন্দেহজনক একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে জাপানের কোস্ট গার্ড উত্তর কোরিয়ার সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কারণে জাহাজের জন্য সতর্কতা জারি করেছে। তাছাড়া গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া জানায়, উত্তর কোরিয়া একটি সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যদিও সেটি তাৎক্ষণিকভাবে ব্যর্থ হয়। গত বছর বেশ কয়েক বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। অক্টোবরের শুরুতে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। এর আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। গত বছরের সেপ্টেম্বরেও পিয়ংইয়ং ব্যালিস্টিক ও ক্রুজ উভয় ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।