সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

করোনায় দেশে নতুন করে দরিদ্র আড়াই কোটি: জরিপ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) আঘাতে দেশে নতুন করে ২ কোটি ৪৫ লাখ মানুষ দরিদ্র হয়েছে। ২০২১ সালের মার্চ পর্যন্ত নতুন দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা হয়েছে ১৪ দশমিক ৭৫ শতাংশ। যা আগের বছর ২০২০ সালের জুন পর্যন্ত ছিল ২১ দশমিক ২৪ শতাংশ। গতকাল মঙ্গলবার প্রকাশিত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ব্র্যাক ইনস্টিটিউট অব গর্ভন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) জরিপে এসব কথা বলা হয়েছে। জরিপে যাদের কথা বলা হয়েছে তারা দারিদ্রসীমার ওপরে বসবাস করে কিন্তু যেকোনো অভিঘাতে দারিদ্রসীমার নিচে চলে যেতে পারে, তাদেরই নতুন দরিদ্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, মহামারি শুরু হওয়ার পরে দেশের র্অথনীতিতে কোভিড-১৯ এর প্রভাব পড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ওপর প্রভাবটা অনেক বেশি। অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, শুধু দেশের নয়, আঞ্চলিক ও বৈশ্বিক বাস্তবতার দিকে নতুন করে নজর দিলে অনুধাবন করে অর্থমন্ত্রী একসময় নতুন দরিদ্রদের কথা স্বীকার করবেন। অনুষ্ঠানে কোভিড-১৯ এ জীবিকার সংকট, সামাজিক সংহতির প্রতিবন্ধকতা ও প্রশমনের উপায় শীর্ষক এই গবেষণার ফলাফল তুলে ধরা হয়।