সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

লকডাউনে যা যা বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক :

করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (৩০ জুন) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

লকডাউনে যা যা বন্ধ থাকবে…

১.সকল সরকারি,আধাসরকারি, সায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

২.সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ‌্যন্তরীণ বিমানসহ) ও সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকবে।

৩. শ‌পিংমল/মা‌র্কেটসহ সব দোকানপাট বন্ধ থাকবে।

৪. সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

৫.জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান (বিবাহত্তোর অনুষ্ঠান (ওয়ালিমা) জন্মাদিন, পিকনিক, পার্টি ইত‌্যাদি) রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে।