সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ফুরিয়ে যাচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ মজুদ, বাড়ছেনা আমদানি

নিজস্ব প্রতিবেদক :

একদিকে ভাসমান টার্মিনাল সংকট, অন্যদিকে এলএনজির দামও উর্দ্ধমুখী। সংকটে পড়ে তাই গ্যাসভিত্তিক ২০টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস আমদানি বাড়াতে পারছেনা সরকার।

মজুদ ফুরিয়ে আসতে থাকায় অভ্যন্তরীন উৎপাদনও কমছে ক্রমাগত। বিশেষজ্ঞরা জলে স্থলে গ্যাসের অনুসন্ধান বাড়ানোর পরামর্শ দিলেও সরকার নির্ভর করছে আমদানির ওপরই।

সাশ্রয়ী দাম আর পরিবেশ সুরক্ষা-দুই দিক থেকেই এই মুহুর্তে সবচেয়ে উপযোগী জ্বালানি প্রাকৃতিক গ্যাস। কিন্তু অভ্যন্তরীণ উৎপাদন কমতে থাকায় সরবরাহ কমছেই।