সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ায় গ্রেপ্তার দেড় শতাধিক

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। আগেই নির্দেশনা ছিল লকডাউনে অপ্রয়োজনে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ায় বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৩০, মোহাম্মদপুরে ২৬, আদাবরে ১৮, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮, শেরে বাংলা নগর থানায় ৪৩ এবং হাতিরঝিল থানায় ৪২ জনকে আটক করা হয়েছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।