সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বারের মতো ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বসার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে ভর্তি পরীক্ষা উপ-কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক এম তারেক নুর।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোভিড-১৯ মহামারির কথা বিবেচনায় নিয়ে দ্বিতীয়বারের মতো ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষায় বসতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তবে আগামী বছর থেকে এমন কোনো সুযোগ থাকবে না বলেও জানান অধ্যাপক তারেক নুর।

ভর্তি পরীক্ষা উপ-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির জন্য অনলাইন প্রাথমিক আবেদন প্রক্রিয়া ২৫ মে শুরু হয়ে ৯ জুন পর্যন্ত চলবে। এছাড়া ২৪ থেকে ২৭ জুলাই তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১৮ সালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য শুধু একবার পরীক্ষা সুযোগ দিয়েছিল রাবি।

—ইউএনবি