সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

ভারতে করোনার নতুন ধরন এক্সই শনাক্ত

ফাইল ছবি

ভারতে প্রথমবারের মতো করোনার নতুন ধরন এক্সই শনাক্ত হয়েছে। বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক নারীর শরীরে করোনার এই ধরন শনাক্ত হয়।
এক বিবৃতিতে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) জানায়, ওই নারী করোনার সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। তার শরীরে এখন পর্যন্ত করোনার মারাত্মক উপসর্গ দেখা যায়নি।
এছাড়া করোনার কাপ্পা ধরনও একজনের শরীরে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন।
মিউনিসিপ্যাল করপোরেশন জানায়, শহর থেকে ২৩০ জনের বেশি করোনা রোগীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানোর পরে এই দুটি ধরন শনাক্ত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, এক্সই ধরন করোনাভাইরাসের অন্য যে কোনো ধরনের চেয়ে বেশি সংক্রমক। এই ধরনটি জানুয়ারিতে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হয়।

—ইউএনবি