সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বৈদেশিক ঋণ প্রাপ্তিতে নিরাপদ অবস্থানে বাংলাদেশ: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বৈদেশিক ঋণ প্রাপ্তিতে বাংলাদেশ নিরাপদ অবস্থানে আছে।

বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিপিপি) দুটি বৈঠকে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জিডিপি অনুপাতে বাংলাদেশের ঋণের হার ৩৪ শতাংশ যা বিশ্বের সর্বনিম্ন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রয়োজনের তুলনায় অনেক বেশি। দেশে রেমিট্যান্স ও রপ্তানি বাড়ছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আছে। আমরা নিরাপদ অবস্থানে আছি।

মুস্তফা কামাল বলেন, সারা বিশ্ব বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করছে।

তিনি জোর দিয়ে বলেন, যেসব দেশে জিডিপির বেশি ঋণ রয়েছে তারা বর্তমানে বিপদে আছে। কিন্তু আমরা সেই স্তরে নেই। বরং,আমাদের ঋণ জিডিপির তুলনায় অনেক কম।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতুর টোলের হার এখনও নির্ধারণ করা হয়নি। দক্ষিণ কোরিয়া ও চীনের যৌথ উদ্যোগে পদ্মা সেতু প্রকল্পের টোল আদায়ের চুক্তি করা হয়েছে।

তিনি বলেন,আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করিনি। তবে একই ধরনের আরও প্রকল্প বাস্তবায়নে পদ্মা সেতু প্রকল্প থেকে রাজস্ব সংগ্রহ করে কিছু লাভ করার পরিকল্পনা আছে।

অর্থমন্ত্রী বলেন, এই প্রকল্পে সরকার ও পদ্মা সেতু ব্যবহারকারী উভয়েই উপকৃত হবেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমরা পদ্মা সেতু নিমার্ণ ব্যয় মেটাতে প্রয়োজনের চেয়েও বেশি রাজস্ব সংগ্রহ করতে পারব।’

—ইউএনবি