সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সরাইলে দিঘী থেকে কাঠের বিষ্ণুমূর্তি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের একটি দিঘী থেকে কাঠের তৈরি একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের একটি দিঘী খনন করার সময় মূর্তিটি উদ্ধার হয়।

উদ্ধার হওয়া মূর্তিটি ১৩ ইঞ্চি লম্বা। বর্তমানে এটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুম হওয়ায় দিঘীটির খনন কাজ করানো হচ্ছিল। খনন কাজে ব্যবহৃত ভেকুতে কাদামাখা অবস্থায় মূর্তিটি উঠে আসে। স্থানীয়রা প্রথমে এটিকে কষ্টিপাথরের মূর্তি ভাবে। পরে খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, মূর্তিটি কাঠের বলে ধারণা করা হচ্ছে। প্রত্নতত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করে মূর্তিটি সেখানে পাঠানোর ব্যবস্থা করা হবে।

—ইউএনবি