সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

বাংলাদেশ জাতিসংঘের সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য নির্বাচিত

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৩-২০২৭ মেয়াদে জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশনের (সিসক্‌ডি) সদস্য নির্বাচিত হয়েছে। বুধবার রাতে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইকোসক ম্যানেজমেন্ট মিটিংয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সামাজিক উন্নয়ন কমিশন (সিসক্‌ডি) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) একটি সহযোগী প্রতিষ্ঠান। সিসক্‌ডিতে বাংলাদেশ ছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে আরও নির্বাচিত হয়েছে ভারত ও সৌদিআরব।

নির্বাচনের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে’ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই নির্বাচন বাংলাদেশের অদম্য উন্নয়ন অগ্রযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতির বহি:প্রকাশ।

বাংলাদেশ সব সময়ই কমিশনের কাজকে অত্যন্ত গুরুত্ব দেয় মর্মে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘কমিশনের সদস্য হিসাবে আমরা আমাদের উত্তম অনুশীলনগুলো ভাগ করে নিয়ে আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও বৃদ্ধি করার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব।’

সামাজিক উন্নয়ন কমিশন জাতিসংঘের মূল সংস্থাসমূহের একটি যা ইকোসক-কে সামাজিক নীতি বিষয়ক পরামর্শ প্রদান করে এবং প্রধান সামাজিক উন্নয়ন বিষয়গুলোর ফলোআপ করে। কমিশনটি ৪৬ সদস্য নিয়ে গঠিত।

—ইউএনবি