সাম্প্রতিক
রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার আ.লীগের কেন্দ্রীয় ৩ নেতার ভার্চুয়াল বৈঠক, দেশ অস্থিতিশীল করার ভয়ংকর নীলনকশা ফাঁস, সতর্ক পুলিশ হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
Skip to content

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার দিচ্ছে সরকার, উপজেলা পর্যায় ক্যানসার স্ক্রিনিংয়ের পরিকল্পনা

জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে পাইলট কর্মসূচির মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ: নকশা ও প্রাতিষ্ঠানিক কাঠামো’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের নাগালের মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে আসাই সরকারের অন্যতম অগ্রাধিকার। তবে একসঙ্গে সব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। এ কারণে গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে পাইলট কর্মসূচির মাধ্যমে কার্যক্রম শুরু করা হচ্ছে। নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গর্ভকালীন সময়ে নারীরা যেন কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি বা হেনস্তার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এ জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সার্ভিসে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে স্ক্রিনিং ও পরীক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। পর্যায়ক্রমে কম খরচে উপজেলা পর্যায়েও এসব সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়া হবে।

সরকারের লক্ষ্য হলো প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা এবং প্রয়োজনীয় চিকিৎসা সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়া। এ জন্য ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে।