সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

ডনবাসে হামলা শুরু করেছে রাশিয়া: জেলেনস্কি

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায় বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন।

এক ভিডিও ভাষণে তিনি বলেন, ‘রাশিয়ান সেনারা ডনবাস অঞ্চল দখলের জন্য যুদ্ধ শুরু করেছে। পুরো রাশিয়ান সেনাবাহিনীর একটি উল্লেখযোগ্য অংশ এখন এই আক্রমণে মনোনিবেশ করেছে।’

ডনবাস পূর্ব ইউক্রেনের বেশিরভাগ রাশিয়ান-ভাষী শিল্প কেন্দ্রভূমি অঞ্চল, যেখানে মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা গত আট বছর ধরে ইউক্রেনীয় বাহিনীর সাথে লড়াই করছে এবং সম্প্রতি রাশিয়া সেখানে দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভ দখলের চেষ্টায় ব্যর্থ হওয়ার পর ক্রেমলিন ডনবাস অঞ্চল দখলকে যুদ্ধের মূল লক্ষ্য ঘোষণা করে। রাজধানী থেকে প্রত্যাহার করার পর রাশিয়া সর্বাত্মক আক্রমণের জন্য পূর্বে তার স্থল সেনাদের পুনরায় সংগঠিত এবং শক্তিশালী করতে শুরু করে।

জেলেনস্কি বলেন,‘সেখানে যত রাশিয়ান সেনাই আক্রমণ করুক না কেন, আমরা লড়াই করব, আমরা নিজেদের রক্ষা করব। আমরা প্রতিদিন এটি করব।’

রাশিয়া পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভ এবং ইউক্রেন জুড়ে অন্যান্য লক্ষ্যবস্তুতে বোমা হামলা জোরদার করার পর ডনবাসে আক্রমণটি শুরু করে।

ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চলে আক্রমণ জোরদার করছে- এই দুই অঞ্চলই ডনবাসের অংশ।