সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

চবিতে মাটি খুঁড়তেই বেরিয়ে এল দেশীয় অস্ত্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে মাটি খুঁড়ে অন্তত অর্ধশত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে ক্যাম্পাসের এফ রহমান হল এবং আলাওল হলের মাঝামাঝি খালি জায়গায় শ্রমিকরা পানির লাইনের কাজ করতে গিয়ে মাটির নিচে এই অস্ত্রগুলো দেখতে পান। পরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে প্রক্টরিয়াল বডি এসে অস্ত্রগুলো উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

রাতে হাটহাজারী থানা পুলিশ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, খবর পেয়ে প্রক্টরিয়াল বডিকে নিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০টি দা, কিরিচ উদ্ধার করি। সবগুলো অস্ত্র মরিচা ধরা। এগুলো পুরোনো অস্ত্র হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে অস্ত্রগুলো উদ্ধার করেছি। এরপর হাটহাজারি থানা পুলিশের কাছে তা হস্তান্তর করেছি। এগুলো বহু বছরের পুরোনো হওয়ায় বিস্তারিত তেমন কিছু বলা যাচ্ছে না কে বা কারা এগুলো এখানে মাটি চাপা দিয়ে রেখেছিল।

—ইউএনবি