সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিধিনিষেধের সপ্তম দিনে রাস্তায় বেড়েছে মানুষের চলাচল

প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি না মেনে চলছে ক্রয় বিক্রয়। ছবিটি বুধবার কাওরান বাজার থেকে তোলা।

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের সপ্তমদিন ছিল বুধবার। এদিন সড়কে গণপরিবহন না থাকলেও বৃষ্টির দিনে মানুষের চলাচল বেড়ে যায়। গতকাল বুধবার রাজধানীর শনির আখড়া, কাজলা, যাত্রাবাড়ী, সায়দাবাদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। শনির আখড়া ও কাজলা সড়কে রিকশা-ভ্যানের চাপে যানজট লক্ষ্য করা গেছে। আর বৃষ্টির কারণে চরম দুর্ভোগে পড়তে হয়েছে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকে। কাজলা থেকে গুলিস্তানগামী এক ব্যক্তি বলেন, একে তো বৃষ্টি তার উপর যানবাহন নেই। আমাদের মতো মানুষদের অবস্থা নাজেহাল। প্রতিদিন দুর্ভোগে পড়তে হয়। রিকশা পেলেও বাড়তি ভাড়া চাচ্ছে, এত ভাড়া দিয়ে যাওয়া আমাদের জন্য কঠিন। এদিকে যাত্রাবাড়ী সড়কে গাড়ি চলাচল বেশি থাকলেও বিজিবি ও পুলিশের তল্লাশি দেখা গেছে। বাইকগুলো যাত্রী পরিবহন করলে মামলার মুখে পড়ছে। আর রিকশায় চলাচলকারী যাত্রীদেরও পড়তে হচ্ছে জিজ্ঞাসাবাদের মুখে। এক রিকশাচালক বলেন, আজকে যাত্রাবাড়ী একটু বেশিই কড়া। আগে এমন আছিল না। গত কয়দিন কোনো ঝামেলা ওয় নায়। আজকেই খালি ধরতাছে বেশি। কঠোর বিধিনিষেধ আরোপ করে ৩০ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়। পরে সেই সময় বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।