সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান-তাইওয়ান

অনলাইন ডেস্ক :

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং তাইওয়ানের পূর্বাঞ্চল। তবে কর্তৃপক্ষ বলছে, এই ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই। স্থানীয় সময় সোমবার (৯ মে) দুই দেশে ভূমিকম্প আঘাত হেনেছে। তবে জাপানের তুলনায় তাইওয়ানে কম্পনের মাত্রা কম ছিল বলে জানা গেছে। জাপানিজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬। দেশের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলীয় ইয়োনাগুনি দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ওই অঞ্চল তাইওয়ান থেকে ১১০ কিলোমিটার (৬৬ মাইল) দূরে অবস্থিত। এদিকে তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, তাদের দেশে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূমিকম্পটির গভীরতা ছিল ২৭ কিলোমিটার (১৭ মাইল)। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩। দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থান তাইওয়ানের এবং দেশটি ভূমিকম্প প্রবণ হওয়ায় প্রায়ই সেখানে ছোট, বড় বিভিন্ন মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে একটি ভূমিকম্পের আঘাতে শতাধিক মানুষ প্রাণ হারায়। এ ছাড়া ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এদিকে জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার আঘাত হানা ওই ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সমুদ্রপৃষ্ঠ থেকে ওই ভূমিকম্পের গভীরতা ছিল ২০ কিলোমিটার (১২ মাইল)।