সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হোম ওয়ার্ক না করায় ৫ বছরের মেয়েকে এমন শাস্তি দিলেন মা!

অনলাইন ডেস্ক :

হাত-পা দড়ি দিয়ে শক্ত করা বাঁধা শিশুটির। প্রচন্ড রোদের মধ্যে বাড়ির ছাদে শিশুটিকে ‘ফেলে রাখা’ হলো। পাঁচ বছরের শিশুটি সেই অবস্থা থেকে মুক্তি পেতে চেষ্টা করতে থাকে। রোদে যখন শরীরের চামড়ায় জ্বালাপোড়া শুরু হয় শিশুটি তখন আর্তচিৎকার শুরু করে। অন্তত ভাইরাল হওয়া ভিডিওর বর্ণনায় এমনটাই বলেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। গত বুধবার ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়।ভিডিও দেখে দিল্লি পুলিশ ঘটনাটি কোথায় ঘটেছে এবং কেন ঘটেছে তা জানতে উদ্যোগ নেয়। পরে তারা জানতে পারে শিশুটিকে তার মা স্কুলের হোম ওয়ার্ক না করায় ওই শাস্তি দিয়েছে। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বলা হয়েছিল, ভিডিওটি ২ জুন ধারণ করা এবং এটি দিল্লির করাওয়াল নগর এলাকার ঘটনা। তবে পুলিশ ওই এলাকায় এমন কোনো ঘটনার প্রমাণ পায়নি। পরবর্তীতে তারা জানতে পারে ভিডিওটি খাজুরি খাস এলাকার। পুলিশ যখন শিশুটির মাকে জিজ্ঞাসবাদ করে কেন এমনটা করেছেন তিনি, তখন ওই মা জানান, স্কুলের হোম ওয়ার্ক না করায় তিনি কেবল ৫-৭ মিনিট তার মেয়েকে ওই শাস্তি দিয়েছেন। ২৫ সেকেন্ডের ওই ভিডিওটি পার্শ্ববর্তী কোনো বাড়ি থেকে ধারণ করা হয়েছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে এক নারীকে বলতে শোনা যায়, দুপুর ২টার দিকে প্রচন্ড তাপের মধ্যে শিশুটির মা শিশুটিকে হাত-পা বেঁধে ছাদে রেখে দিয়েছেন। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, এই ঘটনায় উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়নি।