সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ববিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে সাত শিক্ষার্থী আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম জানান, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সমর্থক অমিত হাসান রক্তিম ও মাইদুর রহমান এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সমর্থক মহিউদ্দিন আহমেদ সিফাত ও সৈয়দ রুম্মানের মধ্যে সংঘর্ষ হয়েছে।

শত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। দুই গ্রুপের সদস্যরা একে অপরের ওপর হামলা চালালে এতে মাইদুর, মহিউদ্দিন ও রুম্মানসহ সাতজন আহত হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

—ইউএনবি