সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

১৪দফা দাবিতে কুবিতে মানবন্ধন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের নেতৃত্বে ১৪ দফা দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর সংলগ্ন রাস্তায এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই মানববন্ধনের ১৪টি দাবির মধ্যে ছাত্রকল্যাণ ফান্ড গঠন, সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য আসবাবপত্র বরাদ্দ, স্বতন্ত্র মেডিকেল কমপ্লেক্স স্থাপন, হিন্দু ধর্মালম্বীদের জন্যে উপাসনালয় ও ছাত্রীদের নামাযের আলাদা স্থান প্রদান সহ বিভিন্ন দাবি জানানো হয়।

এসময় ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ তার বক্তব্যে বলেন , এই দাবিগুলো সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক এবং ন্যায্য। উপাচার্য এই দাবিগুলো বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছেন, প্রশাসন যদি শিক্ষার্থীদের কথা না শোনে তাহলে সাধারণ শিক্ষার্থীরা পরবর্তীতে যা সিদ্ধান্ত নিবে তাদের সাথে আমরা থাকব।

দাবিগুলো সম্পর্কে জানতে চাইলে, উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আব্দুল মঈন বলেন, টাকার নয়-ছয় আমি করি না। বাজেটে যে খাতে যতটুকু বরাদ্দ থাকে ততটুকুই ব্যয় করি।