সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

চবি শিক্ষার্থীর ওপর হামলা: কয়েকজন যুবককে শনাক্ত করা হয়েছে দাবি ভিসির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার বলেছেন, চবি ছাত্রীর ওপর হামলার ঘটনায় জড়িত কয়েকজন যুবককে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাকি অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

তিনি বলেন, তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।

বৃহস্পতিবার ক্যাম্পাসে সাংবাদিকদের ব্রিফিংকালে উপাচার্য এই সব কথা বলেন।

শিরিন বলেন, অগামী রবিবার বিষয়টি সম্পর্কে আমরা বিস্তারিত জানাব। তদন্ত কমিটি ইতোমধ্যে কয়েকজন অপরাধীকে চিহ্নিত করেছে। কেউই রেহাই পাবে না।

এর আগে রবিবার রাত ১০টার দিকে এক ছাত্রী তার বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের প্রীতিলতা হল থেকে বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার সময় পাঁচ যুবকের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়।

ওই যুবকরা ঘটনাটি ভিডিও ধারণ করে এবং তা ভাইরাল করার হুমকি দেয়। পরে তারা দুই শিক্ষার্থীর মোবাইল ফোন এবং মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।

হামলার তদন্তের জন্য ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, হয়রানির শিকার ওই ছাত্রীর বিচারের দাবিতে বুধবার রাতে ক্যাম্পাসে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করে।

—-ইউএনবি