সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ঢাকার আপত্তির মুখে বিকৃত ছবি সরাল পাকিস্তান হাইকমিশন

ঢাকার আপত্তির মুখে বাংলাদেশের জাতীয় পতাকার বিকৃত সংস্করণ ব্যবহার করা ছবিটি ঢাকায় পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজের কভার ফটো থেকে সরিয়ে নিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তি জানানোর একদিন পর রবিবার পাকিস্তান হাইকমিশন কভার ফটোটি সরিয়ে নেয়।
ডি-৮ এর মন্ত্রী পরিষদের ২০তম অধিবেশন নিয়ে প্রেস ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন,বাংলাদেশের পতাকার সঙ্গে জড়িয়ে পাকিস্তানের পতাকার যে ছবি ঢাকার পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজে ব্যবহার করেছে তা তাদের (ঢাকা) পছন্দ হয়নি।
এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, তারা (পাকিস্তান) বিভিন্ন মিশনের পেজে আরও কয়েকটি দেশের পতাকার ছবি আপলোড করেছে।
এ বিষয়ে তিনি শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সৌদি আরব ও তুরস্কের মতো দেশের কূটনৈতিক মিশনের কথা উল্লেখ করেন।
মোমেন বলেন, ‘আমরা তাদের (পাকিস্তানকে) বলেছি এটি আমাদের পছন্দ নয়।’
তারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এ ছবি আপলোড করেনি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় পাকিস্তান, যোগ করেন মোমেন।
শুক্রবার মুক্তিযোদ্ধা মঞ্চ ঢাকায় পাকিস্তান হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের পতাকার বিতর্কিত ছবি পোস্ট করার জন্য তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে।

—-ইউএনবি