সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

শেরপুরে পুকুর থেকে কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি,  শেরপুর :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামে পুকুর থেকে ২৪ জুলাই রবিবার বিকেলে এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে ।
নিহত কিশোরী মিম (১৪) উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া আদর্শগ্রামের (গুচ্ছগ্রাম) মমিন মিয়ার কন্যা ।
পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে মিম ২২ জুলাই শুক্রবার বিকেলে বাড়ী থেকে বের হয়। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পায়নি। মিম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলেও জানা যায়। এর আগেও মিম একাধিকবার কাউকে না বলে নিখোঁজ হলে বিভিন্ন স্থান থেকে তাকে উদ্ধার করে বাড়ীতে আনা হয় । তাই মিমের নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় কোন মিসিং ডায়েরী করা হয়নি বলে জানা যায়। রবিবার দুপুরে এলাকাবাসী বাকাকুড়া বাজারের পূর্বপাশে আবু সাঈদের পুকুরে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ ভাসতে দেখে। এসময় মিমের সালোয়ার পরিহিত একটি পা বস্তার বাইরে বেরিয়ে ছিল। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ লাশ উদ্ধার করে । পরে পরিবারের লোকজন এসে লাশের পরিচয় নিশ্চিত করেন। এলাকাবাসী অনেকের ধারণা মিমকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে ।

নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আফরোজা নাজনীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া, ওসি(তদন্ত) আবুল কাশেম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও সিআইডি, পিবিআই এবং র‌্যাব-১৪ জামালপুর’র একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে ।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।