সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

শাবিতে শিক্ষার্থী হত্যা: ৫ দফা দাবি নিয়ে উপাচার্য বরাবরে শিক্ষার্থীদের স্মারকলিপি

জেলা প্রতিনিধি, সিলেট :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যাকান্ডে পাঁচ দাবিতে উপাচার্য বরাবর স্মারক লিপি দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদে কাছে এ স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
স্মারক লিপি পরবর্তী সংবাদ সম্মেলনে লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফুল আলম আকাশ বলেন, আমাদের সহপাঠী বুলবুল আহমেদ ক্যাম্পাসের অভ্যন্তরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়। নিজ ক্যাম্পাসে ঘটে যাওয়া এ নির্মম হত্যাকা-ের প্রতিবাদ ও তার পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে উপাচার্য বরাবর ৫ দফা দাবিতে স্মারক লিপি দেওয়া হয়েছে। উপাচার্য মহোদয় আমাদের দাবি সর্বোচ্চ পূরণের আশ্বাস দিয়েছেন।
শিক্ষার্থীদের দাবি গুলোর মধ্যে রয়েছে-উচ্চতর তদন্তের মাধ্যমে বুলবুল হত্যায় গ্রেফতারকৃত প্রকৃত খুনিদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা, নিহতের পরিবারকে অতিদ্রুত ক্ষতিপূরণ হিসেবে এককালীন ৫০ লক্ষ টাকা এবং আগামী ১২ বছর পর্যন্ত প্রতিমাসে ৫০ হাজার টাকা প্রদান করতে হবে অথবা এককালীন ৫০ লক্ষ টাকা এবং পরিবারের ১ জন সদস্যের চাকুরী নিশ্চিত করতে হবে, ক্যাম্পাসের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে দ্রুততম সময়ের মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল এবং সংখ্যা বৃদ্ধি করতে হবে, অনিরাপদ এবং অন্ধকারাচ্ছন্ন স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে, ক্যাম্পাসের টিলাগুলোতে নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং প্রাচীর সংলগ্ন স্থানে কাঁটা তারের ব্যবস্থা করতে হবে, বুলবুলের স্মৃতি রক্ষার্থে বুলবুল হত্যার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং বুলবুল চত্বর ঘোষণা করতে হবে, একইসাথে ২৫ জুলাইকে বুলবুল হত্যা দিবস হিসেবে ঘোষণা করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামীমা তাসনীম, অধ্যাপক ড. ফাতেমা খাতুন, অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, অধ্যাপক ড. ইসমত আরা, সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক মো. মাহমুদ হাসান, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক জুবায়দা গুলশান আরা, শিক্ষার্থীদের মধ্যে ইমামুল হোসেন হৃদয়, আশরাফুল আলম আকাশ, মিলন মাহমুদ, নাঈম আহমেদ, হাবিব এবং রাকিব উপস্থিত ছিলেন।