সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মার্কিন কর্মকর্তাদের তাইওয়ান সফরে বাধা দিতে পারে না চীন: পেলোসি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের তাইওয়ান সফরে বাধা দিয়ে চীন স্ব-শাসিত দ্বীপটিকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে জানিয়েছেন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি।
শুক্রবার জাপানের টোকিওতে তিনি এ মন্তব্য করেন।
২৫ বছরের মধ্যে প্রথম মার্কিন হাউস স্পিকার হিসেবে তাইওয়ান সফর করেন পেলোসি। তার এ সফর নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে উঠে।
বুধবার তাইপেতে তিনি বলেছেন, স্ব-শাসিত দ্বীপটি ও অন্য যে কোনো স্থানে গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি দৃঢ় রয়েছে।
সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া সফর শেষে বৃহস্পতিবার গভীর রাতে টোকিও পৌঁছান পেলোসি ও কংগ্রেসের অন্য পাঁচ সদস্য।
তাইওয়ানকে চীন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এবং প্রয়োজনে বলপ্রয়োগ করে এটিকে যুক্ত করার হুমকি দিয়েছে। দ্বীপ দেশটিতে পেলোসির এ সফরকে উসকানি বলে অভিহিত করেছে চীন এবং বৃহস্পতিবার তাইওয়ানের আশপাশের ছয়টি অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ সামরিক মহড়া শুরু করেছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা শুক্রবার বলেছেন, তাইওয়ানকে লক্ষ্য করে চীনের সামরিক মহড়া ‘গুরুতর সমস্যার’ প্রতিনিধিত্ব করে এবং তা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
চীনের সামরিক মহড়ার পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে পড়ার পর এমন মন্তব্য করেন জাপানি প্রধানমন্ত্রী।