সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

থাইল্যান্ডে মিউজিক পাবে আগুন, নিহত অন্তত ১৩

অনলাইন ডেস্ক :

থাইল্যান্ডের পূর্বাঞ্চলে একটি জনাকীর্ণ মিউজিক পাবে শুক্রবার আগুন লেগে কমপক্ষে ১৩ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও উদ্ধারকর্মীরা।
প্রাদেশিক পুলিশ প্রধান মেজর জেনারেল আথাসিত কিজ্জাহান পিপিটিভি টেলিভিশনকে বলেছেন, ‘চোনবুরি প্রদেশের সাত্তাহিপ জেলার মাউন্টেন বি পাবটিতে আগুন লাগার কারণ তদন্তাধীন রয়েছে। পাবের মালিক ও কর্মীরা থানায় জবানবন্দি দিচ্ছেন এবং পুলিশের ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করবে।’
রাত ১২টা ৪৫ মিনিটের দিকে আগুনের খবর পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
বিস্ফোরণের শব্দের পর অনুষ্ঠানস্থলের মঞ্চের কাছে সিলিংয়ে ধোঁয়া ও আগুন দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী।
নানা নামে এক প্রত্যক্ষদর্শী পিপিটিভিকে বলেন, ‘মঞ্চের ওপরের ডানদিকের কোণা থেকে আগুনের সূত্রপাত হয়।’
সাম্প্রতিক দশকে থাইল্যান্ডে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ২০০৮-২০০৯ সালের থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময়। এ ঘটনায় ৬৬ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়।